July 7, 2026, 10:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, টাকার অঙ্ক ৩৮ লাখের বেশি

কিবরিয়ার ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, টাকার অঙ্ক ৩৮ লাখের বেশি

নিজস্ব প্রতিবেদক,

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের একান্ত সচিব (পিএস) এ কে এম জি কিবরিয়া মজুমদারের পাঁচটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত। এসব হিসাবে মোট ৩৮ লাখ ৮১ হাজার ৪৭৭ টাকা রয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের পরিচালক মো. আবুল হাসনাত কিবরিয়ার ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন। আবেদনে বলা হয়, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের পিএস কিবরিয়া মজুমদারের বিরুদ্ধে কমিশন বাণিজ্য ও নিয়োগে দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত চলছে।

অনুসন্ধানে দেখা গেছে, কিবরিয়ার নামে পাঁচটি সচল ব্যাংক হিসাব রয়েছে, যেখানে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের পাশাপাশি ৩৮ লাখ ৮১ হাজার ৪৭৭ টাকা স্থিতি পাওয়া গেছে।

দুদকের পক্ষ থেকে আশঙ্কা করা হয়, বর্তমানে জেলহাজতে থাকা কিবরিয়ার পক্ষে তার পরিবারের কেউ এসব অর্থ তুলে গোপন বা বিদেশে পাচারের চেষ্টা করতে পারে। ফলে অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *