May 23, 2026, 10:32 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

১০ বছরের সম্পর্ক , প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন তরুণী

১০ বছরের সম্পর্ক , প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন তরুণী

কেরানীগঞ্জ প্রতিনিধি,

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মালয়েশিয়া প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন নুসরাত জাহান আঁখি (২৫) নামের এক তরুণী। শনিবার (২৫ অক্টোবর) সকালে তেঘরিয়া ইউনিয়নের শৈল্যাপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আঁখি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের লিটু কাজীর মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মালয়েশিয়া প্রবাসী সুফিয়ান (২৮)-এর সঙ্গে আঁখির দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল। তবে সুফিয়ানের পরিবার সম্পর্কটি মেনে নিতে অস্বীকৃতি জানায়। শনিবার সকালে ভিডিও কলে কথা বলার সময় কথাকাটাকাটির একপর্যায়ে আঁখি নিজের গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

নিহতের মা বিউটি বেগম বলেন, “ওই ছেলের পরিবার সম্পর্কটা মেনে নেয়নি। মেয়েটা ভীষণ কষ্টে ছিল। অনেক বোঝানোর পরও শেষ পর্যন্ত এমন ভয়ংকর সিদ্ধান্ত নিয়েছে।”

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

দশ বছরের সম্পর্কের শেষ এমন মর্মান্তিক পরিণতি স্থানীয়দেরও নাড়া দিয়েছে। পরিবার ও সমাজে মানসিক সহায়তার অভাবই তরুণ প্রজন্মের এমন সিদ্ধান্তের বড় কারণ বলে মনে করছেন অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *