May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সালমান শাহর স্ত্রী সামিরার কোন দোষ নেই : ডন

সালমান শাহর স্ত্রী সামিরার কোন দোষ নেই : ডন

বিনোদন ডেস্ক:

বাংলা সিনেমার কিংবদন্তি নায়ক সালমান শাহর মৃত্যুর রহস্য আবারও নতুন করে আলোচনায়। আদালত তার মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার পুনঃতদন্তের নির্দেশ দেওয়ার পর পুরোনো বিতর্কগুলো আবার সামনে এসেছে।

এই মামলার প্রধান আসামি সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, আর ৪ নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন। মামলার অন্য আসামিদের মধ্যে আছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আবদুস সাত্তার, সাজু ও রেজভী আহমেদ ফরহাদ।

প্রায় পাঁচ বছর আগে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত শেষে জানায়, এটি হত্যা নয়—আত্মহত্যা। তখন ডন স্বস্তি প্রকাশ করে বলেন, ‘অবশেষে কলিজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।’

তবে মামলার নতুন করে তদন্তের নির্দেশ আসতেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ডনের পুরোনো এক সাক্ষাৎকার। উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের টকশো ‘সেন্স অব হিউমার’-এ অংশ নিয়ে ডন বলেন,
‘সালমান ভাইয়ের আত্মহত্যার কারণ হিসেবে আমি সামিরার কোনো দোষ দেখিনি। সালমানের সঙ্গে সামিরার এমন প্রেম আমি জীবনে দেখিনি।’

জয় যখন ফের জানতে চান, ‘সামিরার কোনো দোষই ছিল না?’—ডন উত্তর দেন, ‘আমি তো দেখিনি কোনো দোষ।’

সাক্ষাৎকারে ডন আরও বলেন, জীবনের শেষ সময়ে সালমান শাহ ছিলেন গভীর মানসিক অস্থিরতায় ভোগা একজন মানুষ। তার ভাষায়,
‘সুপারস্টার হয়েও এত টাকা-পয়সা, গাড়ি-বাড়ি থাকার পরও ও কেন আত্মহত্যা করল—আমি বুঝিনি। ছয়-সাত মাস ধরে ওকে কখনো স্থির দেখিনি।’

প্রায় তিন দশক পেরিয়ে গেলেও সালমান শাহর মৃত্যুর রহস্য এখনো অনিশ্চিত। বরং সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন প্রশ্ন ও বিতর্কে আরও জটিল হয়ে উঠছে তার মৃত্যুর কাহিনি—আর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তার প্রাক্তন স্ত্রী সামিরা হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *