April 8, 2026, 1:56 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘জীবন থেকে পালাতে চেয়েছিলেন’, আজ মেট্রোতে ফার্মগেটে মৃত্যু

'জীবন থেকে পালাতে চেয়েছিলেন', আজ মেট্রোতে ফার্মগেটে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ফার্মগেট মেট্রো রেলস্টেশনের কাছে মেট্রোরেলের পিলার থেকে খুলে পড়া বিয়ারিং প্যাডের আঘাতে আবুল কালাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার কিছু আগে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের সঙ্গে থাকা পাসপোর্ট থেকে জানা গেছে, আবুল কালাম শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামের জলিল চোকদারের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের জলকাঠি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করার পর আবুল কালাম ঢাকায় একটি ট্র্যাভেল এজেন্সি পরিচালনা করতেন। স্বজনরা জানান, ব্যবসায়িক কাজে তিনি নিয়মিত ফার্মগেট এলাকায় যাতায়াত করতেন।

দুর্ঘটনার কিছু ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবুল কালাম লিখেছিলেন, “ইচ্ছে তো অনেক… আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম।”

পরিবারিকভাবে তিনি এক পুত্র ও এক কন্যাসন্তানের জনক। তার ছেলে আব্দুল্লাহ ৫ বছর বয়সী এবং মেয়ে সুরাইয়া আক্তারের বয়স ৩ বছর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *