April 8, 2026, 1:56 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘ঘুষ নয়, পাকা কলা খেয়েছি’, গণশুনানিতে হাস্যরসের ঘটনা

‘ঘুষ নয়, পাকা কলা খেয়েছি’, গণশুনানিতে হাস্যরসের ঘটনা

অনলাইন ডেস্ক:

যশোরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে মঙ্গলবার অনন্য এক দৃশ্যের সৃষ্টি হয়। বাগআঁচড়া এলাকার বাসিন্দা আনোয়ারুল ইসলাম অভিযোগ করেন, জেলা পরিষদের দোকান বরাদ্দের নামে উচ্চমান সহকারী আলমগীর হোসেন তার কাছে ঘুষ দাবি করেছিলেন। ঘুষ না দেওয়ায় তার ডিসিআর রসিদও ফেরত নেওয়া হয়।

জবাবে আলমগীর হোসেন দাবি করেন, তিনি ঘুষ গ্রহণ করেননি। তিনি বলেন, আনোয়ারুল ইসলামের ছেলে বিয়েতে তাকে দাওয়াত করেছিলেন এবং সেখানে তিনি পাকা কলা খেয়েছেন। এই মন্তব্যে মিলনায়তনে উপস্থিতরা হাসিতে ফেটে পড়েন।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, দোকান বরাদ্দের নামে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগের প্রাথমিক ভিত্তিতে আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং অভিযোগ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় গণশুনানিতে উপস্থিত ছিলেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *