April 7, 2026, 1:20 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

হামাস রাজি টেকনোক্র্যাট সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে

আন্তর্জাতিক ডেস্ক :

গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের কাছে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরে সম্মত হয়েছে। কায়রোতে মিসরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর হামাসের নেতারা এ চূড়ান্ত সিদ্ধান্ত নেন। হামাসের হাইকমান্ড শুক্রবার তাদের ওয়েবসাইটে জানিয়েছে, “আমরা আশা করছি, প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকার গাজার প্রশাসন দক্ষভাবে পরিচালনা করবে, বাসিন্দাদের প্রয়োজনীয় পরিষেবা দেবে এবং আন্তর্জাতিক সম্প্রদায় ও আরব দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে।”

গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনা (২০ পয়েন্ট) উপস্থাপন করেন। পরিকল্পনার প্রথম ধাপে গাজায় আটক ইসরায়েলি জিম্মি এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, ত্রাণ প্রবেশের সহজীকরণ এবং একটি নিরপেক্ষ, অরাজনৈতিক ও অসামরিক সরকার গঠন অন্তর্ভুক্ত। এই সরকারকেই ট্রাম্প ‘টেকনোক্র্যাট সরকার’ হিসেবে উল্লেখ করেছেন।

প্রাথমিকভাবে হামাসের নেতারা প্রস্তাবিত সরকারের অংশ হতে চেয়েছিলেন এবং নিরাপত্তা বিভাগের দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন। তবে মিসরের সঙ্গে আলোচনার পর তারা এই অবস্থান থেকে সরে এসে ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছে। হামাসের মিসরের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। হামাস-ইসরায়েল যুদ্ধের মধ্যস্থতাকারী তিনটি দেশের মধ্যে মিসর অন্যতম, বাকি দুই দেশ যুক্তরাষ্ট্র ও কাতার। এছাড়া হামাস ফাতাহের নেতাদের সঙ্গেও বৈঠক করেছে। হাইকমান্ডের বরাতে বলা হয়েছে, স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনই তাদের মূল লক্ষ্য এবং তা অর্জনে সকল রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে আলোচনা শুরু করতে চায় হামাস।

সূত্র: এএফপি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *