July 7, 2026, 10:52 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৮ হাজার টাকার বেশি

অনলাইন ডেস্ক :
বিশ্ববাজারে স্বর্ণের দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। ফলে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক ভরি স্বর্ণের দাম ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়েছে। বুধবার (২২ অক্টোবর) ঘোষিত নতুন দামে, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। এই দামেই আজ শনিবার (২৫ অক্টোবর) দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামে পতন ঘটায় স্বর্ণের এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দামে— ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২,০৮,৯৯৬ টাকা, ২১ ক্যারেট ১,৯৯,৫০১ টাকা, ১৮ ক্যারেট ১,৭০,৯৯৪ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১,৪২,২১৯ টাকায়। এর আগে ১৯ অক্টোবর বাজুস স্বর্ণের দাম ভরিতে ১,০৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা করেছিল—যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

তবে সোনার দামের ওঠানামা সত্ত্বেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। জুয়েলার্স সমিতির তথ্যমতে, ২২ ক্যারেট রুপা প্রতি ভরি বিক্রি হচ্ছে ৬,২০৫ টাকায়, ২১ ক্যারেট ৫,৯১৪ টাকায়, ১৮ ক্যারেট ৫,০৭৪ টাকায়, আর সনাতন রুপা ৩,৮০২ টাকায়।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *