May 23, 2026, 5:20 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

যুগান্তরের গোলটেবিলে উত্তেজনা: নুরকে ওপেন চ্যালেঞ্জ হাসনাতের

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে ডিসি-এসপি পদায়নে পক্ষপাতের অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, “ভিপি নুরের সুপারিশে কেউ ডিসি-এসপি-ইউএনও হয়নি, কিন্তু হাসনাতদের সুপারিশে ডিসি ও ইউএনও হয়েছে।”

শনিবার (২৫ অক্টোবর) যুগান্তর আয়োজিত ‘রাজনীতিতে স্থিতিশীলতা: নির্বাচন ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে নুর এ মন্তব্য করেন। তাৎক্ষণিকভাবে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমি কোনো ডিসি-এসপি পদায়নে সুপারিশ করেছি, তবে রাজনীতি থেকে ইস্তফা দেব।”

নিজের বক্তব্যের শুরু থেকেই নুর বিএনপি, জামায়াত ও এনসিপিকে নিশানা বানান। তিনি বলেন, “সচিবালয় বা আমলাতন্ত্রের ভাগবাটোয়ারা বিএনপি-জামায়াত মিলিয়ে করেছে। এখন নতুন দল এনসিপিও জাজ নিয়োগ দিয়েছে। তিন দলই প্রধান উপদেষ্টার কাছে লিস্ট ধরিয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুর এনসিপির ‘শাপলা’ প্রতীক চাওয়াকেও অযথা উত্তেজনাপূর্ণ মনে করেন। তিনি বলেন, “গেজেটেও শাপলা প্রতীক নেই, শিক্ষিত মানুষ হয়ে এ নিয়ে ঠেলাঠেলি করার মানে হয় না।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *