May 23, 2026, 10:30 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মাত্র ছয় ভরি স্বর্ণের লোভে নারী খুন, র‌্যাবের হাতে ধরা পড়লো মূল অভিযুক্ত

মাত্র ছয় ভরি স্বর্ণের লোভে নারী খুন, র‌্যাবের হাতে ধরা পড়লো মূল অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক

মাত্র ছয় ভরি স্বর্ণের লোভে এক স্বামী পরিত্যক্ত নারীকে নির্মমভাবে হত্যা করেছে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র। হত্যার মূল রহস্য উদঘাটন ও প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে মাদারীপুর র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।

তিনি জানান, শরীয়তপুরের একটি “ক্লুলেস” হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে ঢাকার কেরানীগঞ্জের হোসনাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত রিপন মোল্লাকে (৩৫)। তিনি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামের মৃত সোনাই মোল্লার ছেলে।

র‌্যাব জানায়, গত ২১ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে শরীয়তপুর শহরের রূপনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে নামজা বেগম (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হয়—গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় তাঁকে।

হত্যার পর ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ভাই দ্বীন ইসলাম বাদী হয়ে পালং থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।

তদন্তে নেমে র‌্যাব প্রথমে একই বাসার ভাড়াটিয়া বিল্লাল হোসেনকে আটক করে। তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত রিপন মোল্লাকে।

র‌্যাব কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে রিপন হত্যার কথা স্বীকার করেছে। তিনি জানিয়েছেন, স্বর্ণালংকার লুট করতেই পরিকল্পিতভাবে নামজা বেগমকে হত্যা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *