May 23, 2026, 10:31 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ডামি রাইফেল প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক :

ডামি রাইফেল প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মুজাহিদুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা। শুক্রবার বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন ১২ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি ডামি রাইফেলও উদ্ধার করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মহিদুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “গতকাল দুপুরে পুলিশ জানতে পারে, তুরাগ থানাধীন খালপাড় পুলিশ বক্সের পাশে কিছু ব্যক্তি গণজমায়েতের মাধ্যমে অবৈধ অস্ত্র প্রদর্শন করে জনমনে ভয় সৃষ্টি করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়।”

পরে স্থানীয়দের মোবাইল ভিডিও ফুটেজ ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে মিছিলে অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তি শনাক্ত করা হয়। বিকেলে অভিযান চালিয়ে মুজাহিদুল ইসলাম চৌধুরীকে ডামি রাইফেলসহ গ্রেপ্তার করা হয়।

তুরাগ থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি অজ্ঞাত ব্যক্তিদের সঙ্গে মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *