May 23, 2026, 10:31 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

চার ছেলের বিরুদ্ধে মামলা করলেন মা

চার ছেলের বিরুদ্ধে মামলা করলেন মা

স্টাফ রিপোর্টার,

চাঁদপুরের মতলব দক্ষিণে চার ছেলের নেশা ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধেই থানায় মামলা করেছেন এক মা। শনিবার (২৫ অক্টোবর) মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দেন ওই নারী হোসনেয়ারা বেগম। তিনি উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামের মোখলেসুর রহমানের স্ত্রী।

এলাকাবাসী জানায়, মোখলেসুর রহমানের চার ছেলে— পারভেজ (৩৫), রফিক (৩২), কাউসার (২৮) ও রাসেল (২০)— দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত। নেশার টাকার জন্য তারা প্রায়ই বাবা-মাকে মারধর করত।

গত ২১ অক্টোবর ছোট ছেলে রাসেল ও তৃতীয় ছেলে কাউসার ইয়াবা সেবন করছিল। মা বাধা দিলে দু’জন মিলে তাকে বেধড়ক মারধর করে। পরে হোসনেয়ারার ভাই আক্কাস মিয়া গুরুতর আহত অবস্থায় তাকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চোখে পানি নিয়ে হোসনেয়ারা বেগম বলেন, “আমার চার ছেলেই নেশাখোর। তারা আমাদের ভরণপোষণ দেয় না, উল্টো প্রতিদিন গালাগাল আর মারধর করে। ওই দিন কাউসার আমাকে পিটিয়ে আহত করেছে। এখন আর সহ্য করতে পারছি না— তাই থানায় মামলা দিয়েছি।”

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ বলেন, “মায়ের করা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

গ্রামে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হোসনেয়ারা বেগম— একজন মা, যিনি সন্তানদের বিরুদ্ধে আদালতের দোরগোড়ায় পৌঁছেছেন, শুধুই নিরাপত্তার আশায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *