May 23, 2026, 1:49 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মানবতাবিরোধী অপরাধে ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক:
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত হবে। শুনানিটি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ, যেখানে চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল বসবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলাটি গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ বিভিন্ন অপরাধে সহযোগিতার অভিযোগে দায়ের করা হয়। এর আগে গত ১৪ অক্টোবর শুনানির তারিখ নির্ধারিত ছিল, কিন্তু ইনুর আইনজীবী নাজনীন নাহার সময়ের আবেদন করেন। তিনি জানান, মামলার ১ হাজার ৭০০ পৃষ্ঠার অভিযোগপত্র অধ্যয়ন ও আসামির সঙ্গে যোগাযোগের জন্য আট সপ্তাহ সময় প্রয়োজন। পরে ট্রাইব্যুনাল ইনুর সঙ্গে তিন দিন দুই ঘণ্টা করে সাক্ষাতের অনুমতি দিয়ে শুনানির নতুন তারিখ নির্ধারণ করে আজকের দিনটি।

এরও আগে, গত ২৯ সেপ্টেম্বর ইনুকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়। কারাগার থেকে হাজির করার পর প্রসিকিউশন অভিযোগপত্রের শুনানির জন্য এক সপ্তাহ সময় চায়, আর আসামিপক্ষ আরও দুই দিন অতিরিক্ত সময় প্রার্থনা করে। উভয়পক্ষের শুনানি শেষে ১৪ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন গত ২৫ সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতাসহ আটটি সুনির্দিষ্ট অভিযোগ এনে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করে। শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন।

উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোট প্রার্থী হিসেবে অংশ নিয়ে নিজ আসনে পরাজিত হন। জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় ছয়জন নিহত ও একাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় এই মামলাটি হয়। তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের পর প্রসিকিউশন আনুষ্ঠানিকভাবে অভিযোগ উত্থাপন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *