May 23, 2026, 1:10 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

এক ওভারে তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ, ব্যর্থ রিশাদ হোসেন

স্পোর্টস ডেস্ক :

শেষ দুই ম্যাচে বিধ্বংসী ব্যাটিংয়ে দারুণ ফর্মে ছিলেন রিশাদ হোসেন। গড়ে ২০০ ছাড়ানো স্ট্রাইক রেটে খেলেছিলেন ঝড়ো দুটি ইনিংস। ফলে তাকে সুপার ওভারে না দেখেই অনেকের কপালে ভাঁজ পড়েছিল। তবে এবার যেন তাকে ধরল ল অফ অ্যাভারেজ—রানের খাতা ভারী করতে পারলেন না এই লেগ স্পিনার-ব্যাটার।

আকিল হোসেইনের এক ওভারেই ভেঙে যায় বাংলাদেশের ব্যাটিং লাইন। ৪৬তম ওভারে মাত্র এক ওভারে তিন উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় স্বাগতিকরা।

ওভারের প্রথম বলেই বোল্ড হন মাহিদুল অঙ্কন। এরপর চতুর্থ বলে রিশাদ লং অনে ক্যাচ তুলে ফেরেন—৫ বলে করেন মাত্র ৩ রান। ইনিংস বড় করার সুযোগ ছিল, কিন্তু সেটাও হাতছাড়া হয়।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ নিজে নামার বদলে পাঠিয়েছিলেন নাসুম আহমেদকে; কিন্তু সিদ্ধান্তটা কাজে আসেনি। ওভারের শেষ বলেই নাসুম ছয় মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন আকিম আগুস্তের হাতে।

ফলে আকিল হোসেইনের এক ওভারে তিন ব্যাটার ফিরিয়ে বাংলাদেশকে ফেলে দেন গভীর চাপে। শুরুতে ভালো অবস্থানে থাকা ইনিংসটি এক ঝটকাতেই বিপর্যয়ে পড়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *