May 23, 2026, 12:25 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

৩৮ বছর বয়সে অভিষেক, ৯২ বছরের রেকর্ড ভাঙলেন পাকিস্তানের আসিফ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক :

পাকিস্তানের বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি টেস্ট ক্রিকেটে অভিষেক ম্যাচেই গড়েছেন নজিরবিহীন ইতিহাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত টেস্টে ৩৮ বছর ৩০১ দিনের বয়সে প্রথমবার খেলতে নেমে পাঁচ উইকেট নিয়ে টেস্ট অভিষেকে সবচেয়ে বয়স্ক ‘ফাইফার’ প্রাপ্ত বোলারের রেকর্ড নিজের করে নেন তিনি। এর মাধ্যমে প্রায় ৯২ বছর পুরানো রেকর্ড ভেঙে দিয়েছেন আসিফ।

এই টেস্টে পাকিস্তান দল হাসান আলির জায়গায় সুযোগ দেয় আসিফ আফ্রিদিকে। অভিষেক ম্যাচেই বুমেরাং স্পিনে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের বেপরোয়া বিধ্বস্ত করেন আসিফ। প্রথম উইকেট তুলে নেন টনি ডি জর্জির, এরপর একে একে আউট করেন ডিওয়াল্ড ব্রেভিস, কাইল ভেরেইনা, ট্রিস্টান স্টাবস ও সাইমন হারমারকে।

১৯৩৩ সালে ইংল্যান্ডের চার্লস ম্যারিয়ট ৩৭ বছর ৩৩২ দিন বয়সে অভিষেকে ফাইফার করেছিলেন, যা ছিল টেস্ট ক্রিকেটে সবচেয়ে বয়সী ফাইফার অর্জনের রেকর্ড। আসিফ আফ্রিদি সেই রেকর্ডকে পেছনে ফেলেছেন।
এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন চার্লস ম্যারিয়ট, আর তৃতীয় স্থানে ইংল্যান্ডের হফি জনসন, যিনি ৩৭ বছর ২৫৮ দিন বয়সে ফাইফার করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *