July 7, 2026, 10:52 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

সোনার দামে রেকর্ড ছোঁয়া, প্রতি ভরি এখন ২ লাখ ১৭ হাজার টাকা ছাড়াল

জেডটিভি বাংলা ডেস্ক :

আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারেও। সোনার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বুধবার (২২ অক্টোবর) থেকে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম হবে ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা— যা এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাড়ল ১,০৫০ টাকা :
বাজুস জানায়, প্রতি ভরিতে ১,০৫০ টাকা বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন দামের তালিকা (প্রতি ভরি):

  • ২২ ক্যারেট: ২,১৭,৩৮২ টাকা
  • ২১ ক্যারেট: ২,০৭,৫০৩ টাকা
  • ১৮ ক্যারেট: ১,৭৭,৮৫৩ টাকা
  • সনাতন পদ্ধতি: ১,৪৮,০৭৫ টাকা

ভ্যাট ও মজুরি :
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত সর্বনিম্ন ৬% মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।
রুপার দাম অপরিবর্তিত :
সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে:

  • ২২ ক্যারেট রুপা: ৬,২০৫ টাকা
  • ২১ ক্যারেট: ৫,৯১৪ টাকা
  • ১৮ ক্যারেট: ৫,০৭৪ টাকা
  • সনাতন পদ্ধতি: ৩,৮০২ টাকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *