May 22, 2026, 11:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মায়ের বিয়ের শাড়িতে নতুন রূপে ধরা দিলেন জয়া আহসান

মায়ের বিয়ের শাড়িতে নতুন রূপে ধরা দিলেন জয়া আহসান

বিনোদন ডেস্ক,

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আবারও ভক্তদের চমকে দিয়েছেন। এবার তিনি পরেছেন মায়ের বিয়ের শাড়ি, যা দিয়ে তিনি শেয়ার করেছেন এক আবেগঘন মুহূর্ত।

ছবিতে দেখা গেছে জয়া নীল ও কমলার সমন্বয়ে সোনালি কারুকাজের রাজকীয় শাড়িতে সাজি। ভারী গয়না, চুড়ি, ঝুমকা ও মানানসই মেকআপ ও চুলের বাঁধন তাকে পরিপূর্ণ বাঙালি কনের মতো উপস্থাপন করেছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে জয়া জানান, দুটি শাড়ি তার মায়ের—একটি বিয়ের, আরেকটি বউভাতের—যাদের বয়স ৪৫ বছর। তিনি লিখেছেন, “এই শাড়িগুলোতে মায়ের পরিশ্রম, ভালোবাসা এবং স্মৃতি ভরে আছে। ছোটবেলা থেকেই আমি চুপি চুপি মায়ের আলমারি ঘেঁটে এগুলো বেছে নিতাম।”

জয়ার এমন আন্তরিক প্রকাশভঙ্গি ভক্তদের হৃদয় ছুঁয়ে দিয়েছে। কেউ মন্তব্য করেছেন, “একজন মেয়ে মায়ের প্রতি এতটা ভালোবাসা কী সুন্দরভাবে প্রকাশ করতে পারে!”, আবার কেউ লিখেছেন, “জয়া মানেই এলিগ্যান্সের নতুন সংজ্ঞা।”

উল্লেখযোগ্য, সম্প্রতি তিনি কৃষ্ণচূড়ার নীল শাড়ি এবং রঙিন ফুলের বাগানের শাড়িতে নিজের স্বতন্ত্র ফ্যাশন পরিচয় দেখিয়েছেন। ওয়েস্টার্ন হোক বা ক্যাজুয়াল লুক, সব ক্ষেত্রেই জয়া নিজের অনন্যতা বজায় রেখেছেন।

পর্দার বাইরে ও ফ্যাশনের জগতে জয়ার উপস্থিতি সমানভাবে প্রশংসিত। মায়ের শাড়ি থেকে নান্দনিক লুক—প্রতিটি মুহূর্তেই তিনি দর্শকদের মুগ্ধ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *