May 23, 2026, 6:21 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে: আমীর খসরু

অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের মতো দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। তিনি বুধবার (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় এ মন্তব্য করেন।

খসরু বলেন, “দেশে নির্বাচিত সরকার না থাকায় ১৫ মাস ধরে চলমান প্রশাসনে জবাবদিহির অভাব দেখা যাচ্ছে। সরকারি কর্মকর্তা থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষাঙ্গনে সবখানেই সমস্যার সৃষ্টি হয়েছে।” তিনি আরও বলেন, জনগণের মালিকানা দ্রুত ফিরিয়ে দিতে হবে।

তিনি বলেন, “নির্বাচন নিরপেক্ষ হতে হবে। নিরপেক্ষতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। তাই বর্তমান সরকারের কিছু ব্যক্তি নিয়োগ ও পদায়নে প্রভাব খাটাচ্ছেন, যা অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়ক ভূমিকা পালনে বাধা সৃষ্টি করতে পারে।”

আমীর খসরু আরও উল্লেখ করেন, “বর্তমান সরকার বড় সিদ্ধান্ত নেওয়া এ সময়ে এড়িয়ে চলা উচিত; তাদের দৈনন্দিন কাজেই মনোযোগী থাকা প্রয়োজন। বিএনপি রাস্তায় না নামলেও গণতান্ত্রিক পন্থায় জনগণের কাছে দাবিগুলো পৌঁছে দিচ্ছে। শান্তিপূর্ণ পরিবর্তনই আমাদের লক্ষ্য।”

এছাড়া তিনি দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *