May 22, 2026, 9:32 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

৪৯তম (বিশেষ) বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ২ নভেম্বর

জেডটিভি বাংলা ডেস্ক :


৪৯তম (বিশেষ) বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এমসিকিউ ভিত্তিক লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২ নভেম্বর থেকে। রোববার (১৯ অক্টোবর) রাতে প্রকাশিত ফলাফলে মোট ১ হাজার ২১৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মৌখিক পরীক্ষার সময়সূচি আসছে শিগগিরই:
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি শিগগিরই পিএসসি’র ওয়েবসাইট ও বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে। উত্তীর্ণ প্রার্থীদের নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

সতর্কতা বার্তা:
ফল প্রকাশের সময় প্রার্থীদের সতর্ক করে বলা হয়, শিক্ষাগত যোগ্যতা না থাকা, প্রতারণা করা, ভুল বা মিথ্যা তথ্য দেওয়া, কিংবা প্রয়োজনীয় তথ্য গোপন করলে প্রার্থিতা বাতিল করা হবে। এ বিষয়ে কমিশন কঠোর অবস্থানে রয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা
৪৯তম বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ১০ অক্টোবর, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। শুধুমাত্র ঢাকা মহানগরে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন প্রার্থী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *