May 22, 2026, 10:52 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

করণের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জয়া আহসান

বিনোদন ডেস্ক :

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয়ের দক্ষতা ও অভিনয়শৈলীর মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। ঢাকার পাশাপাশি কলকাতাতেও নিয়মিত কাজের ব্যস্ততায় কাটে তার দিন। আর এসবের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও জয়া বেশ সক্রিয় থাকেন, যেখানে তিনি ভক্ত-অনুরাগীদের সঙ্গে নতুন খবর ও গল্প শেয়ার করেন। সম্প্রতি এক পডকাস্টে বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহরের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা জানালেন জয়া আহসান। পডকাস্টের সঞ্চালকের প্রশ্নের উত্তরে তিনি হাসিমুখে বলেন, “ও মা! করণের সামনে বসতে সাহস হয় না। আগে থেকে প্রশ্নটা বুঝে নেওয়া উচিত ছিল।”

জয়া আরও জানান, করণের সঙ্গে কাজ করার সুযোগ আসলেও তখন সেটি হয়নি। তিনি বিশ্বাস করেন, “যে কাজ আমার ভাগ্যে এবং ঈশ্বরের ইচ্ছায় ঠিক থাকবে, সেটাই হবে। এ ছাড়াও পডকাস্টে জয়া বলিউডের বড় বড় তারকাদের সঙ্গে তার ঘনিষ্ঠতার কথা শেয়ার করেন। তিনি উল্লেখ করেন, ‘রাজকাহিনী’ সিনেমা দেখে অভিনেত্রী বিদ্যা বালান তাকে ফোন করে প্রশংসা করেছিলেন। পাশাপাশি বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন ও তার ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে বিশ্বকাপ ক্রিকেটের সময় তার সাক্ষাৎ ঘটেছিল।

সেলেব্রিটি ক্রিকেট টুর্নামেন্টেও অংশ নিয়েছিলেন জয়া, যেখানে তার টিমে ছিলেন মালাইকা অরোরা ও ইউসুফ পাঠান। লন্ডনের বাকিংহ্যাম প্যালেসের সামনে অনুষ্ঠিত ওই ক্রিকেট ইভেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নায়করাজ রাজ্জাকও। জয়ার এই অকপট বর্ণনা ও করণের সঙ্গে সম্পর্কের গল্প সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *