May 23, 2026, 11:25 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মিরসরাইয়ে বিয়ে না হওয়ায় যুবকের আত্মহত্যা

মিরসরাইয়ে বিয়ে না হওয়ায় যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক,

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ে করতে না পেরে ইউসুফ মিয়া (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ স্থানীয় খুরশিদ আলমের বড় ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ইউসুফ দীর্ঘদিন ধরে বিয়ের উদ্যোগ নিচ্ছিলেন, কিন্তু একাধিক চেষ্টার পরও বিষয়টি সফল হয়নি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সম্প্রতি ছোট ভাইয়ের বিয়ে সম্পন্ন হওয়ার পর ইউসুফ আরও হতাশায় ভুগছিলেন।

রবিবার ভোরে পরিবারের সবাই ঘুমিয়ে থাকাকালীন তিনি ঘরের পাশে রান্নাঘরে গলায় ফাঁস দেন। সকালে তাকে খুঁজে না পেয়ে মা ডাকাডাকি করেন। পরে রান্নাঘরের দরজা খুলে ইউসুফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার চাচি খালেদা আক্তার। তিনি বলেন, “রাতে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করে ঘুমাতে গিয়েছিল। সকালে দেখি ঘরে নেই, পরে রান্নাঘরে রশিতে ঝুলতে দেখি।”

খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক দুশ্চিন্তা ও হতাশা থেকে ইউসুফ আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *