May 22, 2026, 10:53 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রাকিবকে আবারও বিয়ে করলেন মাহি

রাকিবকে আবারও বিয়ে করলেন মাহি

বিনোদন ডেস্ক:

বিচ্ছেদের গুঞ্জনে সরগরম ছিল টলিপাড়া। চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকার—এই তারকা দম্পতিকে ঘিরে বিগত দেড় বছর ধরে চলছিল নানা আলোচনা-সমালোচনা। কখনও মাহির ইঙ্গিতপূর্ণ পোস্ট, কখনও নীরবতা—সব মিলিয়ে ভক্তদের মনে প্রশ্ন ছিল, তাদের সম্পর্কের অবস্থা আসলে কী?

অবশেষে সব জল্পনার অবসান ঘটালেন মাহি নিজেই। শনিবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি জানান, সেই রাকিব সরকারকেই আবারও বিয়ে করেছেন তিনি।

মাহির পোস্ট প্রকাশের পর মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট বক্স ভরিয়ে দেন শুভেচ্ছা আর ভালোবাসার বার্তায়।

একজন লিখেছেন, “আলহামদুলিল্লাহ, অভিনন্দন প্রিয়ভাই ও ভাবি। আল্লাহ আপনাদের সবসময় ভালো রাখুন।”
আরেকজনের শুভেচ্ছা বার্তা—“রাকিব সরকার ভাই ও মাহিয়া মাহি ভাবি, দোয়া ও ভালোবাসা রইল চিরকাল একসঙ্গে থাকার জন্য।”

উল্লেখ্য, বছর দেড়েক আগে এক ফেসবুক পোস্টে মাহি তার ব্যক্তিজীবনে ‘দূরত্ব’ তৈরি হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় জনসমক্ষে একসঙ্গে দেখা যায়নি এই দম্পতিকে। তবে পুনরায় এক হওয়ার ঘোষণার মধ্য দিয়ে মাহি–রাকিব দম্পতির নতুন অধ্যায় শুরু হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *