May 23, 2026, 5:20 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

“যদি সচিবালয়-যমুনা ঘেরাও করতে হয়, আমরাও থাকব”— এমপিওভুক্ত শিক্ষকদের পাশে গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক:

বাড়িভাড়া ও ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সঙ্গে সংহতি জানিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে হাইকোর্টের সামনে আন্দোলনকারীদের মধ্যে উপস্থিত হয়ে এই সংহতি জানান দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

তিনি বলেন, “আপনাদের দাবি আদায়ে যদি সচিবালয় বা যমুনা ঘেরাও করতে হয়, আমরাও সেই আন্দোলনে থাকব। কোনো তালবাহানা সহ্য করা হবে না।” শিক্ষকদের সম্মান ও অধিকার আদায়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “শিক্ষকরা দুর্নীতি করে না, অন্যায় করে না। অথচ আমলারা বাসা-গাড়ি সবকিছু পান, আর শিক্ষকরা বঞ্চিত। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনটি মূল দাবি যা তুলে ধরেন শিক্ষকরা: মূল বেতনের ২০% হারে বাড়িভাড়া ভাতা,১৫০০ টাকা চিকিৎসা ভাতা (বর্তমান ৫০০ টাকা থেকে বাড়িয়ে), ৭৫% উৎসব ভাতা কর্মচারীদের জন্য (বর্তমানে ৫০%)
রাশেদ খাঁন সরকারের শিক্ষা উপদেষ্টার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “তিনি নিজেও শিক্ষক ছিলেন। তাহলে কেন শিক্ষকদের কষ্ট তিনি বোঝেন না? এখানে শিক্ষকরা বলছেন— ‘সি আর আবরার, আর নাই দরকার’। এটা লজ্জার বিষয়।” তিনি শিক্ষক-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আন্দোলন চালিয়ে যান, গণঅধিকার পরিষদ আপনাদের পাশে আছে।”’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *