May 22, 2026, 10:53 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

স্বর্ণযুগের অবসান, না ফেরার দেশে ফিল্মি দুনিয়ার কিংবদন্তি

স্বর্ণযুগের অবসান, না ফেরার দেশে ফিল্মি দুনিয়ার কিংবদন্তি

বিনোদন ডেস্ক:

ভারতের চলচ্চিত্র অঙ্গনের কিংবদন্তি অভিনেত্রী ও নৃত্যশিল্পী মধুমতী আর নেই। বুধবার ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। সকালে নিজ বাসায় ঘুমের মধ্যে শান্ত মৃত্যু হয় তার। বিকেলেই মুম্বাইয়ের বুওশিওয়ারা শ্মশানে সম্পন্ন হয় শেষকৃত্য।

১৯৩৮ সালে জন্ম নেওয়া মধুমতী ছোটবেলা থেকেই নাচে ছিলেন মুগ্ধ। ভরতনাট্যম, কত্থক, কথাকলি ও মণিপুরি— একাধিক শাস্ত্রীয় নৃত্যে ছিলেন পারদর্শী। নৃত্যশিল্পী হিসেবেই চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। ১৯৫৭ সালে এক মারাঠি চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় প্রথম পা রাখেন তিনি।

পরবর্তীতে নিজের নাম পরিবর্তন করে ‘মধুমতী’ নামেই জনপ্রিয়তা পান তিনি। অভিনয় জীবনে ধর্মেন্দ্র, দিলীপ কুমার ও জিতেন্দ্রর মতো কিংবদন্তি অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। ‘আঁখে’, ‘টাওয়ার হাউজ’, ‘শিকারি’ ও ‘মুঝে জিনে দো’সহ একাধিক সিনেমায় তার অসাধারণ পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছিল।

তার মৃত্যুতে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীরা স্মরণ করছেন তাকে এক প্রেরণাদায়ী শিল্পী হিসেবে। অভিনেতা বিন্দু দারা সিং সামাজিক মাধ্যমে লিখেছেন, “মধুমতীজি শুধু একজন অভিনেত্রী ছিলেন না, তিনি ছিলেন আমাদের নৃত্যগুরু ও পথপ্রদর্শক। তার আত্মার শান্তি কামনা করছি।”

এছাড়া অক্ষয় কুমার, চাঙ্কি পান্ডে ও জসবিন্দ্র নরুলাসহ বলিউডের অসংখ্য শিল্পী সামাজিক মাধ্যমে শ্রদ্ধা ও শোক জানিয়েছেন এই প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকা কিংবদন্তিকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *