May 23, 2026, 12:15 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

মিরসরাইয়ে শিশু ও নারীদের ভয় দেখিয়ে দুই প্রবাসী বাড়িতে ডাকাতি

মিরসরাইয়ে শিশু ও নারীদের ভয় দেখিয়ে দুই প্রবাসী বাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের মিরসরাইয়ে একই গ্রামের দুটি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা চার পরিবারের পুরুষ সদস্যদের বেঁধে রাখে এবং শিশু ও নারীদের ওপর হুমকি প্রদান করে নগদ টাকা, স্বর্ণালংকার, কম্বল ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

ঘটনা ঘটে বুধবার (১৫ অক্টোবর) রাত দেড়টা থেকে ভোর সাড়ে চারটার মধ্যে হিঙ্গলী ইউনিয়নের একটি গ্রামে। স্থানীয়রা জানান, ডাকাতদল প্রথমে কুয়েত প্রবাসীর বাড়িতে হামলা চালায়। প্রধান বাড়ির রান্নাঘরের গ্রিল কেটে তারা ভিতরে প্রবেশ করে। একা থাকা স্ত্রী ও সন্তানকে তারা হত্যার হুমকি দেয় এবং ৫০ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও একটি মুঠোফোন নিয়ে যায়। একই বাড়ির দ্বিতীয় তলায় থাকা দুই ভাড়াটিয়াদের ঘর থেকেও চার হাজার টাকা ও দুটি মুঠোফোন চুরি করা হয়।

এরপর ডাকাতরা প্রায় ৫০০ মিটার দূরে আরেক প্রবাসীর বাড়িতে হামলা চালায়। সেখানে একতলা নির্মাণাধীন বাড়ির মালিক, তার স্ত্রী ও দুই শিশু সন্তান ছিল। ডাকাতরা শাবল দিয়ে দরজা ভেঙে প্রবেশ করে পুরুষ সদস্যদের বেঁধে রাখে। দুই শিশুকে হত্যা ও নারীদের ধর্ষণের হুমকি দিয়ে ৫০ হাজার টাকা, সাতটি কম্বল ও একটি মুঠোফোন নিয়ে চলে যায়। ২২ মিনিটের মধ্যে তারা নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে।

ডাকাতদের পোশাক ছিল কালো রঙের মুখোশ ও হাফপ্যান্ট; হাতে দেশি ধারালো অস্ত্র ছিল।

জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম জানান, “এক বাড়িতে গ্রিল কেটে ও আরেক বাড়িতে দরজা ভেঙে ডাকাতি হয়েছে। তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, ডাকাত দল ফেনী নদীর পাড়ের ছাগলনাইয়া উপজেলার সমিতির বাজার এলাকা থেকে রাতে এসে হানা দিয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *