April 7, 2026, 12:07 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘ডিমের বিস্কুট পিঠা অল্প সময়ে তৈরী জেনে নিন’

‘ডিমের বিস্কুট পিঠা অল্প সময়ে তৈরী জেনে নিন’

লাইফস্টাইল ডেস্ক:

চায়ের আড্ডায় কিংবা বিকেলের টিফিনে হালকা মিষ্টি কিছু চাইলে ডিমের বিস্কুট পিঠা হতে পারে দারুণ একটি বিকল্প। বাইরে থেকে কুড়মুড়ে আর ভেতরে নরম এই পিঠা তৈরি করা একেবারেই সহজ। দীর্ঘদিন সংরক্ষণযোগ্য এই পিঠা এয়ারটাইট বয়ামে রেখে ইচ্ছেমতো খাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক ঘরেই কিভাবে তৈরি করবেন এই সুস্বাদু পিঠা।

যা লাগবে

ময়দা – ২৫০ গ্রাম

ডিম – ১টি

গুঁড়া দুধ – আধা কাপ

হালকা গরম পানি – প্রয়োজনমতো

কালোজিরা – ১ চা চামচ

লবণ – ১ চিমটি

চিনি – ১ কাপ

সয়াবিন তেল – ভাজার জন্য পরিমাণমতো

এলাচের গুঁড়া বা এসেন্স – সামান্য

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি বড় বাটিতে ডিম ভেঙে তাতে চিনি, লবণ, কালোজিরা ও এলাচের গুঁড়া (বা এসেন্স) দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এবার তাতে গুঁড়া দুধ মিশিয়ে দিন এবং চিনি সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত মেশাতে থাকুন।

এরপর ধীরে ধীরে ময়দা যোগ করে হালকা গরম পানি দিয়ে একটি নরম কিন্তু শক্ত ডো তৈরি করুন। ডোটি ১০ মিনিট বিশ্রামে রেখে দিন।

এখন রুটির মতো বেলে নিন—খেয়াল রাখবেন, খুব বেশি পাতলা বা মোটা যেন না হয়। এরপর পছন্দমতো আকৃতিতে কাটুন (বিস্কুট বা ফুলের মতো)।

চুলায় কড়াই বসিয়ে তাতে তেল গরম করুন। মাঝারি আঁচে পিঠাগুলো দিয়ে দু’পাশ সোনালি বাদামী করে ভেজে নিন। ঠান্ডা হলে একটি এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *