April 8, 2026, 3:22 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

শিক্ষক নিগ্রহের প্রতিবাদে সায়েন্সল্যাব মোড় অবরোধ করল ঢাকা কলেজের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা কলেজের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন কলেজের ইন্টারমিডিয়েট শ্রেণির শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তারা সড়কে অবস্থান নেন, ফলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক যানজটে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঢাকা কলেজের অনার্স শ্রেণির কিছু শিক্ষার্থীর হাতে দুইজন শিক্ষক আহত হয়েছেন। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রাস্তায় নেমে আসে ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা এবং সায়েন্সল্যাব মোড় অবরোধ করে।

এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *