May 23, 2026, 9:41 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

১৭ কোটি মানুষকে খাওয়াই, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গাকে: প্রধান উপদেষ্টা

১৭ কোটি মানুষকে খাওয়াই, আশ্রয় দিচ্ছি ১৩ লাখ রোহিঙ্গাকে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ছোট ভূমির দেশ হয়েও বাংলাদেশ আজ ১৭ কোটি ৩০ লাখ মানুষকে খাওয়ায় এবং ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিচ্ছে।

সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে অনুষ্ঠিত বিশ্ব খাদ্য ফোরামের সমাবেশে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশ আয়তনে ইতালির অর্ধেক হলেও আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। ধান, শাকসবজি ও মিঠাপানির মাছ উৎপাদনে আমরা বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি।”

তিনি আরও জানান, কৃষকেরা এখন ফসল চাষের ঘনত্ব ২১৪ শতাংশে উন্নীত করেছেন, উদ্ভাবন করেছেন ১৩৩টি জলবায়ু-সহনশীল ধানের জাত। কৃষি যান্ত্রিকীকরণে ৭০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়েছে, যা উৎপাদন ও খাদ্য বিতরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।

খাদ্য নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, “শিশুদের খর্বতা কমেছে, খাদ্যতালিকা বৈচিত্র্যময় হয়েছে এবং কৃষি আরও সবুজ ও টেকসই পথে এগোচ্ছে।”

এ সময় নোবেলজয়ী ড. ইউনূস ‘ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও)’ গঠিত ‘নোবেল পিস লরিয়েটস অ্যালায়েন্স ফর ফুড সিকিউরিটি অ্যান্ড পিস’ উদ্যোগের সাফল্যের কথাও উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভবিষ্যতে আরও নতুন মাইলফলক তৈরি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *