May 22, 2026, 10:53 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

শাকিব খানের নতুন ‘গোঁফ’ নিয়ে নেটদুনিয়ায় আলোচনার ঝড়

শাকিব খানের নতুন ‘গোঁফ’ নিয়ে নেটদুনিয়ায় আলোচনার ঝড়

বিনোদন ডেস্ক

ঢালিউড সুপারস্টার শাকিব খান যেন আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার কারণ তাঁর নতুন লুক—যেখানে ক্লিন শেভড মুখে শুধু ঘন কালো গোঁফ! এই লুকটি তিনি শেয়ার করেছেন আসন্ন সিনেমা ‘সোলজার’-এর শুটিং চলাকালে। আর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ঝড় তুলা আলোচনা ও সমালোচনা।

ছবিটি প্রকাশের পর নেটপাড়ায় যেন শুরু হয় “গোঁফ বিতর্ক”। কেউ কেউ লিখেছেন, “এটা তো একেবারে রণবীর কাপুরের লুক!”, আবার কেউ মন্তব্য করেছেন, “শাকিব ভাই এখন বলিউড ট্রেন্ড ফলো করছেন নাকি?”

একজন ব্যবহারকারী তির্যকভাবে লিখেছেন— “একবার সালমান, এবার রণবীর—শাকিব ভাইয়ের কপিতে কোনো সীমা নেই!”অন্যদিকে, কেউ কেউ আবার ঠাট্টার ছলে বলেছেন— “রণবীর কাপুর কপি মেরে দিলেও, শাকিব খানই কিং!”

তবে ভক্তরা এ সমালোচনায় ভিন্ন সুর তুলেছেন। তাদের দাবি, এটি কোনো বলিউড অনুকরণ নয়—বরং শাকিবের ক্যারিয়ারের পুরোনো স্টাইলের ফিরে আসা। তারা স্মরণ করিয়ে দিয়েছেন, ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ওরা দালাল’ সিনেমাতেও শাকিব খান একই রকম গোঁফ রাখা লুকে হাজির হয়েছিলেন। তাদের ভাষায়— “২২ বছর আগের সেই শাকিবই ফিরে এসেছেন সোলজারে!”

এখন নেটিজেনদের প্রশ্ন—শাকিব কি রণবীর কাপুরের লুক কপি করেছেন, নাকি নিজের সিনেমাটিক আইকন লুককে নতুনভাবে উপস্থাপন করেছেন? তবে যাই হোক, ‘সোলজার’ মুক্তির আগেই শাকিব খান আবারও প্রমাণ করেছেন—তিনি এখনো ঢালিউডের সবচেয়ে আলোচিত ও নজরকাড়া তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *