May 23, 2026, 8:42 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রওনা দিলেন অধ্যাপক ইউনূস

রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রওনা দিলেন অধ্যাপক ইউনূস

নিজস্ব প্রতিবেদক :

ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে অংশ নিতে ইতালির রাজধানী রোমের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রোববার (১২ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ও তার সফরসঙ্গীরা রোমের উদ্দেশে যাত্রা করেন।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন। এ ছাড়া, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে তার একাধিক বৈঠক করার কথা রয়েছে।

এসব বৈঠকে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এই ওয়ার্ল্ড ফুড ফোরাম বিশ্বব্যাপী নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তারা ভবিষ্যতের খাদ্য ব্যবস্থা নিয়ে মতবিনিময় করেন।

এবারের ফোরামটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এফএওর রোম সদর দফতরে অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের আরেকটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে অধ্যাপক ইউনূসের এ সফরকে।

আগামী ১৫ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *