May 22, 2026, 10:13 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান

নিজস্ব প্রতিবেদক :

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া, নির্ধারিত ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা বৃদ্ধি- এই তিন দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

রোববার (১২ অক্টোবর) সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মসূচিতে সারাদেশ থেকে আসা বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী অংশ নিয়েছেন।
এই কর্মসূচির আয়োজন করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। দুই মাসেও প্রতিশ্রুতি বাস্তবায়ন নয় এর আগে ১৩ আগস্ট শিক্ষক সমাবেশে শিক্ষাবিষয়ক উপদেষ্টা কর্তৃক এমপিওভুক্তদের জন্য কয়েকটি সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

তার মধ্যে ছিল— মূল বেতনের ২০% হারে বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসাভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫% এ উন্নীত করা। তবে দুই মাস পার হলেও এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।
অপরদিকে, শিক্ষক দিবস উপলক্ষে মাত্র ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়, যা শিক্ষক মহলে আরও অসন্তোষ সৃষ্টি করেছে। রাজপথে চাপ, আন্দোলনে যোগ দিচ্ছেন এনসিপি নেতারাও রোববার ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন, ফলে পল্টন থেকে হাইকোর্টের কদম ফোয়ারা মোড় পর্যন্ত সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

এদিকে, নতুন রাজনৈতিক দল এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতাও এই আন্দোলনে সংহতি জানিয়ে উপস্থিত থাকার কথা জানিয়েছেন।
তাদের মধ্যে রয়েছেন— দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব ও শিক্ষাবিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে আন্দোলনকারীরা বলছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে দ্রুত প্রজ্ঞাপন জারি না হলে এই অবস্থান আরও তীব্র হবে।
তাদের দাবি, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পূরণ না করে কেবলমাত্র সামান্য বরাদ্দ দিয়ে আন্দোলনকে ঠেকানো যাবে না।
এমপিওভুক্তদের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলন শান্তিপূর্ণ হলেও দাবিপূর্ণ না হওয়া পর্যন্ত এটি চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *