May 23, 2026, 11:29 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

রাজাদের রাজত্বের দিন শেষ, এখন হিসাব নেয়ার সময় এসেছে”—সারজিস আলম

রাজাদের রাজত্বের দিন শেষ, এখন হিসাব নেয়ার সময় এসেছে”—সারজিস আলম

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের সাধারণ মানুষ আর রাজাদের দাসত্ব মেনে চলবে না। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, চাঁদাবাজি, দুর্নীতি ও অন্যান্য অপকর্মের জন্য সকলকে হিসাব দিতে হবে।

শনিবার (১১ অক্টোবর) পঞ্চগড় শহর থেকে বাংলাবান্ধার উদ্দেশে অনুষ্ঠিত লংমার্চের পথে তেঁতুলিয়ার তেঁতুল তলায় এক পথসভায় তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, “পর্যটন ও প্রকৃতি সম্পদ সমৃদ্ধ জেলা পঞ্চগড়ের মানুষদের ওপর নির্যাতন চালিয়ে সুবিধা ভোগী কিছু মানুষ নিজেদের আখের গুছিয়ে এসেছে। এনসিপি সাধারণ মানুষের হয়ে এই পরিস্থিতি মোকাবিলা করবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করবে।”

তিনি আরও জানান, দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত থাকবে, তেঁতুলিয়ার ভূসম্পদ সরকারী ইজারায় হবে, আর কোন সুবিধাভোগীর হাতে থাকবে না। প্রশাসন জনগণের স্বার্থে কাজ করবে।

লংমার্চটি জেলার পাঁচ উপজেলার ১৬৫ কিলোমিটার পথ অতিক্রম করে বাংলাবান্ধা ইউনিয়নে শেষ হয়। পথে তেঁতুলিয়া চৌরাস্তা ও সিপাইপাড়া বাজারে দুটি পথসভা অনুষ্ঠিত হয়। লংমার্চ শেষে শেরে বাংলা পার্কে জুলাই স্মৃতি স্তম্ভে সমাপনী বক্তব্য রাখেন সারজিস আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *