May 23, 2026, 11:29 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশে পুলিশের বাধা, ছত্রভঙ্গ নেতাকর্মীরা

কাকরাইলে জাতীয় পার্টির সমাবেশে পুলিশের বাধা, ছত্রভঙ্গ নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে পড়ে নেতাকর্মীরা। এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পুলিশ।

ঘটনাটি ঘটে শনিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার পর। প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচিতে বক্তব্য চলাকালে হঠাৎ পুলিশ জলকামান নিয়ে উপস্থিত হয় এবং পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উপস্থিত নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছুটে পালান।

জাতীয় পার্টির অভিযোগ, কোনো ধরনের উসকানি ছাড়াই শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ এই আক্রমণ চালায়, যা গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপের শামিল।

তবে পুলিশি সূত্র থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *