May 22, 2026, 11:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

হংকংয়ের বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ?

 ক্রীড়া প্রতিবেদক :

বাংলাদেশ দল হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে দারুণ গোপনীয়তাই অবলম্বন করেছে। উদ্দেশ্য ছিল প্রতিপক্ষ যেন একাদশ আর কৌশল নিয়ে আঁচ পেয়ে না যায়। সেটা করতে গিয়ে প্রতিপক্ষ তো বটেই, গণমাধ্যমও টের পায়নি দল কেমন হবে। 

রুদ্ধদ্বার অনুশীলন অনেক আগে থেকেই চলে আসছে বাংলাদেশের ফুটবলে। তবে অতীতে অনুশীলন শেষে মুখপাত্র দেওয়া হতো সাক্ষাতকারের জন্য। এবার সেটাও হয়নি অনেক দিনই। ম্যাচের আগেও যে কথা বললেন কোচ হাভিয়ের কাবরেরা, তাতে একাদশের আঁচ পাওয়া গেল সামান্যই। 

তবে শেষ কিছু ম্যাচ আর দলের কম্বিনেশন মাথায় রাখলে একটা আঁচ পাওয়া যায় আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়ে। সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ৪-২-৩-১ ছকে একাদশ সাজিয়েছিলেন কোচ। আজও তার ব্যত্যয় ঘটবে বলে ইঙ্গিত মিলছে না।

রক্ষণে তপু বর্মনের খেলা নিয়ে শঙ্কা আছে। তাই তাকে ছাড়াই নামতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে তারিক কাজীর সঙ্গে সেন্টারব্যাকে জুটি বাধবেন শাকিল আহাদ তপু। দুই ফুলব্যাক হিসেবে থাকবেন সাদ আর তাজউদ্দিন।

হামজা চৌধুরীর কাঁধে থাকবে মাঝমাঠ দখলে রাখার দায়িত্ব। তার সঙ্গে থাকবেন মোহাম্মদ হৃদয়। জামাল ভুঁইয়ার জায়গা আজও হতে পারে বেঞ্চেই। আক্রমণের ঠিক পেছনে থাকবেন শমিত সোম। তার ডান পাশে শেখ মোরসালিন, ওপাশে থাকবেন ফাহামেদুল ইসলাম। আর একমাত্র স্ট্রাইকার হিসেবে থাকবেন রাকিব হোসেন।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ–

মিতুল মারমা

সাদউদ্দিন, তারিক কাজী, শাকিল আহাদ তপু, তাজউদ্দিন

হামজা চৌধুরী, মোহাম্মদ হৃদয়

শেখ মোরসালিন, শমিত সোম, ফাহামিদুল ইসলাম

রাকিব হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *