April 8, 2026, 3:22 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নাটোরে বিএনপি নেতার স্মরণসভায় যান চলাচল ব্যাহত

নাটোরে বিএনপি নেতার স্মরণসভায় যান চলাচল ব্যাহত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নাটোরের বড়াইগ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূর বাবুর ১৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মহাসড়কের একপাশ বন্ধ করে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে নাটোর–পাবনা মহাসড়কের বনপাড়া বাজার এলাকায় ‘বাবু সংগ্রাম পরিষদ’-এর উদ্যোগে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাবুর সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নূর কচি, এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান বেলাল মৃধা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া, ঈশ্বরদীর বিএনপি নেতা শরিফুল ইসলাম তুহিন, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন এবং লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু প্রমুখ।

অনুষ্ঠানে সানাউল্লাহ নূর বাবুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

২০১০ সালের ৮ অক্টোবর বনপাড়া বাজারে বিএনপির একটি বিক্ষোভ মিছিল চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় নিহত হন সানাউল্লাহ নূর বাবু। পরদিন তার স্ত্রী মহুয়া নূর কচি বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ২৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের সম্পূরক আবেদনে আরও ১৮ জনকে অন্তর্ভুক্ত করে মোট ৪৫ জনকে আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *