May 23, 2026, 2:36 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

প্রভাবিত হয়ে ‘শাপলা’ দিতে গড়িমসি করছে ইসি: সারজিস

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচন কমিশন অন্য কারও প্রভাবে প্রভাবিত হয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জে একটি রেঁস্তোরায় এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় যোগ দেন সারজিস।

তিনি বলেন, এনসিপির সাথে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে। এমন আচরণে ইসির প্রতি আস্থা রাখা সম্ভব কীনা, তা নিয়েও প্রশ্ন তোলেন সারজিস। 

উপদেষ্টারা কী কী সংস্কার করেছেন, জনগণের জন্য কি সুফল দেবে, তা দেশবাসীর কাছে তুলে ধরার আহ্বান জানান সারজিস।

বিএনপির উদ্দেশ্যে সারজিস বলেন, এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের ২০ শতাংশ ভোট পাওয়া নিশ্চিত নয়। জনগণ অন্ধভাবে কোনো দল বা মার্কাকে ভোট দেবে না। আগামী ৫ বছরের জন্য দেশের দায়িত্ব দিয়ে আস্থা রাখা যায়, এমন দলকেই মানুষ জয়ী করবে।

উল্লেখ্য যে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সংগঠিত ও উজ্জীবিত করতে দেশের বিভিন্ন জেলায় সফর করছেন সারজিস আলমসহ এনসিপি নেতারা।   


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *