April 7, 2026, 3:09 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নিজস্ব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজায় হামলা চলবে: নেতানিয়াহু

 অনলাইন ডেস্ক :

নিজস্ব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, সব জিম্মির মুক্তি, হামাসের শাসনের অবসান এবং গাজা যাতে আর তেল-আবিবের জন্য হুমকি না থাকে— এসব বিষয় ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) গাজা যুদ্ধের দুই বছর পূর্তিতে দেওয়া এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরাইলের।

অন্যদিকে, ইসরাইলকে ‘এক মুহূর্তের জন্যও বিশ্বাস করা যায় না’ বলে মন্তব্য করেছেন হামাসের এক শীর্ষ মধ্যস্থতাকারী। একদিকে যুদ্ধবিরতি নিয়ে পরোক্ষ আলোচনা চললেও, অন্যদিকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।

সর্বশেষ মঙ্গলবারও গাজার শুজায়া ও দারাজ এলাকায় হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৭ হাজার, যাদের বেশিরভাগই বেসামরিক। বহু পরিবার একসঙ্গে নিশ্চিহ্ন হয়ে গেছে। কোথাও কেবল একটি শিশুই বেঁচে আছে। আহতের সংখ্যা প্রায় এক লাখ ৭০ হাজার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *