May 22, 2026, 10:14 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

জোরপূর্বক পদত্যাগে বাধ্য শিক্ষক-কর্মচারীদের বেতন চালুর নির্দেশ

জোর করে পদত্যাগ করানো এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, এসব শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে তদন্ত চললেও অনেকের বেতন-ভাতা বন্ধ রয়েছে। ফলে তারা মানবেতর জীবন যাপন করছেন বলে আবেদনপত্রে উল্লেখ করেছেন।

তদন্ত চলাকালীন তাদের বেতন-ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে অন্তর্ভুক্ত করে নিয়মিত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ এতে বাধা দিলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে আদেশে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বেতন-ভাতা চালু রাখার বিষয়ে এর আগেও চলতি বছরের জানুয়ারিতে দুই দফা নির্দেশনা জারি করা হয়েছিল।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক শিক্ষককে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়। এতে অনেকের বেতন বন্ধ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *