May 23, 2026, 7:51 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি প্রবাসী নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি প্রবাসী নিহত

জেডটিভি বাংলা ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দুকুম সিদরা এলাকায় মাছবাহী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।

নিহতরা হলেন—আমিন সওদাগর, আরজু, রকি, বাবলু, শাহাবউদ্দিন, জুয়েল, রনি ও আলাউদ্দিন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সাগর থেকে মাছ ধরে ফেরার পথে তাদের গাড়িটি কনটেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজন প্রাণ হারান।

ওমানে বাংলাদেশ দূতাবাসের সচিব (শ্রম) আসাদুল হক জানান, দুর্ঘটনায় আটজন নিহত ও চালক গুরুতর আহত হয়েছেন। দূতাবাসের একজন কর্মকর্তা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। মরদেহগুলো মর্গে রাখা হয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে সেগুলো দেশে পাঠানো হবে।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা বলেন, “ওমানে সন্দ্বীপের সাতজন প্রবাসী নিহত হওয়ার খবর পেয়েছি। বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *