May 22, 2026, 11:35 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ভোট দিয়ে ‘রোমাঞ্চিত’ পরিচালক প্রার্থী বুলবুল

 ক্রীড়া প্রতিবেদক :

আলোচনা-সমালোচনা, শঙ্কা কিংবা বাঁধা—সব উতরে অনুষ্ঠিত হচ্ছে বিসিবি নির্বাচন। নাটকের মূল অংশ অবশ্য তিন দিন আগেই দৃশ্যায়ন হয়ে গেছে। সোমবার (৬ অক্টোবর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে আনুষ্ঠানিকভাবে চলছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সকালে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট প্রদান করেছেন বিসিবির বর্তমান এবং নির্বাচনে পরিচালক পদপ্রার্থী আমিনুল ইসলাম বুলবুল। ভোট দেওয়ার অভিজ্ঞতা জানিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘আগে কখনো নির্বাচন করিনি বা অংশগ্রহণও করিনি। তাই যা দেখছি, সবকিছুই নতুন লাগছে। সতীর্থরা, বিভিন্ন জেলার ও ক্লাবের প্রতিনিধিরা এসেছেন। একটা রোমাঞ্চ তো আছেই। দেখা যাক কী হয়।’

ভোটের পরিবেশ নিয়ে পরে কথা বললেন জানিয়ে বুলবুল বলেন, ‘যেহেতু আগে কখনো নির্বাচন করিনি, তাই পরিবেশ নিয়ে আজ ভোট শেষে কথা বলবো। অনেক কিছু ফলের ওপর নির্ভর করছে।’

তফসিল অনুযায়ী, সন্ধ্যা ৬টায় প্রকাশিত হবে বোর্ড পরিচালক পদে ভোটগ্রহণের প্রাথমিক ফলাফল। এরপর পরিচালনা পর্ষদের সভায় নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি ও দুই সহসভাপতি। রাত ৯টায় সভাপতি ও সহসভাপতি নির্বাচনের ফল ঘোষণা করার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *