May 23, 2026, 7:02 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত : বিক্রম মিশ্রি

বাংলাদেশে দ্রুত ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে ভারত : বিক্রম মিশ্রি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে চায় ভারত। একইসঙ্গে আগামী নির্বাচনের পর গঠিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রস্তুতির কথাও জানিয়েছে দেশটি।

সোমবার (৬ অক্টোবর) নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব)-এর প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ভারত প্রত্যাশা করে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক এবং যে সরকারই ক্ষমতায় আসুক, ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে দিল্লি প্রস্তুত আছে।

অংশগ্রহণমূলক নির্বাচন বলতে ভারত সব রাজনৈতিক দলকে বোঝাচ্ছে কি না— এমন প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি জানান, সেটি নির্ধারণ করবে বাংলাদেশের কর্তৃপক্ষ, সাধারণ মানুষ এবং সিভিল সোসাইটি। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ এমন একটি নির্বাচন আয়োজন করবে যা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হবে এবং দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার অনুযায়ী তাদের পছন্দের সরকার বেছে নিতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *