May 22, 2026, 11:36 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

হোয়াইটওয়াশের মিশনে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ

 স্পোর্টস ডেস্ক :
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে বাংলাদেশ। রোববার (৫ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।

সিরিজের প্রথম দুই ম্যাচ কঠিন করে জিতেছে বাংলাদেশ। একটা বিষয় স্পষ্ট দুই ম্যাচেই বোলাররা নিজেদের কাজ ঠিকঠাক করলেও ব্যাটাররা ভুগেছেন। বিশেষ করে মিডল অর্ডার নিয়ে খুব একটা স্বস্তিতে নেই টিম ম্যানেজমেন্ট। যেহেতু সিরিজ নিশ্চিত হয়ে গেছে, তাই শেষ ম্যাচে কিছুটা হলেও চাপমুক্ত হয়ে খেলার সুযোগ পাবেন জাকেররা।

শারজাহ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

এই ম্যাচে বাংলাদেশের একাদশ অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি। যেহেতু এই সিরিজের পরই ওয়ানডে সিরিজে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ, তাই গুরুত্বপূর্ণ পেসার তাসকিন আহমেদের বিশ্রামে থাকার সম্ভাবনাই বেশি।

এ ছাড়া সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় মোস্তাফিজুর রহমানকেও একাদশের বাইরে রাখার সম্ভাবনা। সেক্ষেত্রে একাদশে ফিরতে পারেন তানজিম সাকিব। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, নুরুল হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *