May 23, 2026, 6:59 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ সোমবার

গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ইসির সংলাপ সোমবার

নিজস্ব প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (৬ অক্টোবর) গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপ করবে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৫ অক্টোবর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

তথ্যমতে, সোমবার সকাল সাড়ে ১০টায় টেলিভিশন মিডিয়ার প্রতিনিধি এবং দুপুর আড়াইটায় পত্রিকা ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসবে ইসি। দুই পর্বে প্রায় ৪০ জন প্রতিনিধি আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে।

আগামী ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপের পরিকল্পনা রয়েছে। পরবর্তী ধাপে মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনায় বসবে কমিশন। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, সংলাপে উঠে আসা প্রস্তাব ও মতামত যথাসম্ভব বাস্তবায়ন করা হবে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর থেকে ইসি সংলাপ কার্যক্রম শুরু করে। সেদিন সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের আমন্ত্রণ জানানো হলেও অর্ধেকের বেশি প্রতিনিধি উপস্থিত হননি। প্রথম দিনের আলোচনায় মোট ৩০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *