May 23, 2026, 9:41 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কুমেক হাসপাতালে ওষুধ কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

কুমেক হাসপাতালে ওষুধ কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান

স্টাফ রিপোর্টার

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ওষুধ কেনাকাটায় বড় ধরনের অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৫ অক্টোবর) দুপুরে হাসপাতালের মেডিসিন স্টোর রুম এবং পরিচালক কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদক।

কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুল হাসান সাংবাদিকদের জানান, হাসপাতালের তিনটি ওষুধ ক্রয় সংক্রান্ত নথিপত্র যাচাই-বাছাই করা হয়েছে। কিছু অনিয়মের প্রমাণ পাওয়ায় বিস্তারিত তদন্তের জন্য কেন্দ্রীয় দুদক কার্যালয়ে আবেদন করা হবে।

দুদকের অনুসন্ধান কর্মসূচির সময় তারা হাসপাতালের পরিচালক ডা. মো. মাসুদ পারভেজের কাছ থেকে নথিপত্র এবং সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করেন। হাসপাতাল পরিচালক দাবি করেছেন, কেনাকাটায় কোনো অনিয়ম হয়নি এবং তারা দুদকের সঙ্গে তথ্য সরবরাহে সহযোগিতা করেছেন।

এর আগে, কুমেক হাসপাতালের ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর একাংশ প্রতিবাদ সমাবেশ করে হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তোলেন। এই অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে সংশ্লিষ্ট নেতাদের অপসারণের দাবিও তোলা হয়। পরে কেন্দ্র থেকে কুমিল্লা জেলা, মহানগর ও কুমেক হাসপাতাল শাখার ড্যাব কার্যক্রম স্থগিত করা হয়।

দুদকের অনুসন্ধান ও প্রাথমিক প্রমাণের ভিত্তিতে কুমেক হাসপাতালের ওষুধ কেনাকাটায় অনিয়মের বিষয়টি এখন পূর্ণাঙ্গ তদন্ত পর্যায়ে গিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *