July 7, 2026, 10:53 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

কর ফাঁকি প্রতিরোধে এনবিআরের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক :

মাঠ পর্যায়ের কর অঞ্চলগুলোকে গোয়েন্দা ও তদন্ত কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রমকে বেগবান করতে এবং কর ফাঁকি প্রতিরোধের মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।  

শনিবার এনবিআরের সদস্যের (কর অডিট, ইন্টেলিগেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) দপ্তর থেকে জারি করা এক নির্দেশনায় প্রতিটি কর অঞ্চলে গোয়েন্দা ও তদন্ত টিম গঠন, টিমগুলোর কার্যপদ্ধতি, টিমের সুপারিশ প্রণয়নের ভিত্তি এবং ফাঁকি দেওয়া কর পুনরুদ্ধার কার্যক্রম নেওয়ার জন্য অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে বিশদ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন প্রকারের গোয়েন্দা তথ্য, কর ফাঁকির অভিযোগ, প্রিন্ট ও ইলোক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত তথ্য, আয়কর নথি ও বিভিন্ন রেজিস্ট্রারে ঘষা-মাজা বা কাটা-ছেঁড়া, অস্বাভাবিক পরিমাণ করমুক্ত আয় প্রদর্শন, করযোগ্য আয় এবং পরিশোধিত করের তুলনায় সম্পদ বিবরণীতে অস্বাভাবিক পরিমান নিট সম্পদ প্রদর্শন ইত্যাদি ক্ষেত্রে সংশ্লিষ্ট টিম তদন্ত শুরু করবে।

তদন্ত পর্যায়ে কর ফাঁকির সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত পাওয়া গেলে সংশ্লিষ্ট টিম রাজস্ব পুনরুদ্ধার কার্যক্রম শুরুর জন্য গোয়েন্দা ও তদন্ত কমিটির অনুমোদনের জন্য প্রতিবেদন দাখিল করবে।

রাজস্ব ফাঁকির স্পষ্ট তথ্য-উপাত্ত থাকলে সংশ্লিষ্ট কর কমিশনারেটের তদন্ত ও গোয়েন্দা কমিটি রাজস্ব পুনরুদ্ধারের আইনি কার্যক্রম নেওয়ার অনুমোদন দেবে।

প্রতিটি কর কমিশনারেটকে মাসিক ভিত্তিতে নির্ধারিত ছকে তথ্য-উপাত্ত যুক্ত করে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম থেকে সৃষ্ট অতিরিক্ত দাবি এবং অতিরিক্ত কর আদায়ের বিস্তারিত তথ্য পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে এনবিআরে পাঠাতে বলা হয়েছে।

এনবিআর আশা করছে, গোয়েন্দা ও তদন্ত কার্যক্রম জোরদার করার মাধ্যমে ‘ফাঁকি দেওয়া’ রাজস্ব উদ্ধার করা সম্ভব হবে, কর ফাঁকি দেওয়ার প্রবণতা কমবে এবং ‘সুষ্ঠু কর সংস্কৃতির’ বিকাশ ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *