April 7, 2026, 1:21 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বেলুচিস্তানে সেনা অভিযানে ১৪ নিহত

বেলুচিস্তানে সেনা অভিযানে ১৪ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদারের জেহরিতে সেনা অভিযানে অন্তত ১৪ সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, নিহতরা ভারতীয় ‘প্রক্সি বাহিনীর সদস্য’।

শনিবার (৪ অক্টোবর) পাক সংবাদমাধ্যম জিও টিভির খবরে বলা হয়, ভারতীয় প্রক্সি বাহিনীর সদস্যরা ওই এলাকায় অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে ১৪ জন নিহত হওয়ার পাশাপাশি ২০ জন আহত হয়।

এর আগে গত সপ্তাহে বেলুচিস্তানের সেরানি এলাকায় অনুরূপ অভিযানে সাত সন্ত্রাসী নিহত হয়েছিল। তখন পাকিস্তানের সেনাবাহিনী জানায়, সেখানে তেহরিক-ই-পাকিস্তানের সদস্যরা অবস্থান করছিল।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (CRSS) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তৃতীয় ত্রৈমাসিকে পাকিস্তানে সহিংসতা বেড়েছে ৪৬ শতাংশ। এর মধ্যে সবচেয়ে বেশি সহিংসতা ঘটেছে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তানে।

সূত্র: জিও টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *