May 23, 2026, 1:54 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ফেব্রুয়ারিতে সরকারি ও আধা-সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে: জিএম কাদের

ফেব্রুয়ারিতে সরকারি ও আধা-সরকারি দলের মধ্যেই নির্বাচন হচ্ছে: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা আসল নির্বাচন নয়, বরং নির্বাচনের নামে একটি প্রহসন। তাঁর মতে, এবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সরকারি দল ও আধা-সরকারি দলের মধ্যে।

শনিবার (৪ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় মহিলা পার্টির মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি।

জিএম কাদের বলেন, “ফেব্রুয়ারি মাসের নির্বাচনের বিষয়ে আমাদের মতামত হলো—এটি প্রকৃত অর্থে সুষ্ঠু নির্বাচন নয়। শেখ হাসিনা সরকারের সময় যেমন নিজের দলের লোকজনকে প্রতিদ্বন্দ্বী বানিয়ে নির্বাচন করা হয়েছিল, এবারও তার পুনরাবৃত্তি হচ্ছে। কেবল কিছুটা ভিন্নভাবে এবার সরকারি দল ও আধা-সরকারি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।”

তিনি আরও বলেন, “সাধারণত একটি সুষ্ঠু নির্বাচনে একপক্ষ থাকে সরকার বা ক্ষমতাসীন, আরেকপক্ষ থাকে প্রকৃত প্রতিদ্বন্দ্বী বিরোধী দল। কিন্তু এবার প্রতিদ্বন্দ্বী হিসেবে আমরা প্রকৃত কোনো বিরোধী পক্ষকে দেখছি না। সেজন্যই আমরা মনে করছি, এটি নির্বাচনের নামে কেবলমাত্র প্রহসন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *