July 7, 2026, 11:50 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

ম্যাককালামের রেকর্ড ছুঁয়ে অস্ট্রেলিয়াকেও কাঁপালেন ১৪ বছর ব্যাটার সেনসেশন বৈভব সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক :

ভারতের নতুন কিশোর সেনসেশন বৈভব সূর্যবংশী আবারও আলোচনায়। মাত্র ১৪ বছর বয়সে ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনি। ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে যুব টেস্টে রেকর্ড সেঞ্চুরি করেছেন এই ওপেনার।

অস্ট্রেলিয়ার করা ২৪৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বৈভব। মাত্র ৭৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ইনিংস শেষে তার সংগ্রহ ছিল ৮৬ বলে ১১৩ রান। নয়টি চার ও আটটি ছক্কায় সাজানো ছিল এই দুর্দান্ত ইনিংস। সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন ছয় ও চার মেরে।

এই ইনিংস যুব টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর চেয়ে দ্রুত সেঞ্চুরি করেছেন কেবল তারই অধিনায়ক আয়ুষ মাথরে, যিনি এ বছরই ইংল্যান্ডের বিপক্ষে ৬৪ বলে সেঞ্চুরি করেছিলেন।

আরও বড় কৃতিত্ব হলো, বৈভব মাত্র ১৪ বছর ১৮৮ দিনে অস্ট্রেলিয়ার মাটিতে যুব টেস্ট সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী ব্যাটার। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার লিয়াম ব্ল্যাকফোর্ডের, যিনি ২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১২৪ বলে সেঞ্চুরি করেছিলেন।

এ বছর এটাই বৈভবের প্রথম বড় সাফল্য নয়। জুলাইয়ে ইংল্যান্ড সফরে তিনি সবচেয়ে কম বয়সে একই যুব টেস্টে হাফ-সেঞ্চুরি আর উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন। তাতে ছাড়িয়ে যান বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে। এছাড়া তিনি সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের রেকর্ড স্পর্শ করেছেন— অ-১৯ টেস্টে দুটি শতক করেছেন ২ অঙ্কের বল খেলেই।

শুধু লাল বল নয়, সাদা বলের ক্রিকেটেও আলো ছড়িয়েছেন বৈভব। চলতি বছরের আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এটি কোনো ভারতীয়ের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি এবং লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *