May 23, 2026, 5:21 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

এবারের ভোট হবে দিনের বেলা, রাতে নয়: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার ভোটের উপযুক্ত এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করছে। এবারের ভোট হবে দিনের বেলা, রাতের ভোট আর নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর সুযোগ এসেছে। এ সুযোগ কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।’

বুধবার (১ অক্টোবর) সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

২৫০ বছরের ইতিহাসে আলিয়া মাদ্রাসার অবদান অনস্বীকার্য। রাজধানীর ঐতিহাসিক এ মাদরাসা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, অতি আধুনিক শিক্ষার নামে মাদ্রাসায় কুরআন হাদিস ও আরবি শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে।

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপ দেওয়ার জন্য প্রস্তুত বলেও জানান তিনি।

ছাত্র রাজনীতি নিয়ে উপদেষ্টা বলেন, আমি কোনোদিন ছাত্ররাজনীতি পছন্দ করি না। পার্শ্ববর্তী দেশ ও ইউরোপে ছাত্ররাজনীতি নেই। আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিরা ছাত্র নেতাদের ব্যবহার করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *