May 23, 2026, 4:26 am
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দিন মুছে ফেলা হয় ১ হাজার কলরেকর্ড

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দিন মুছে ফেলা হয় ১ হাজার কলরেকর্ড

অনলাইন ডেস্ক

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারটি মোবাইল নম্বরের তথ্যসহ প্রায় এক হাজার কল রেকর্ড মুছে ফেলা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর জোহা।

তিনি জানান, ২০২৩ সালের ৫ আগস্ট শেখ হাসিনা যখন ভারতের রাজধানী দিল্লিতে আশ্রয় নেন, ঠিক সেই সময় এনটিএমসির (ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার) তৎকালীন মহাপরিচালক জিয়াউল আহসানের নির্দেশে ওই কল রেকর্ডগুলো সার্ভার থেকে সরিয়ে ফেলা হয়। এর আগে ঢাকায় জুলাই মাসের আন্দোলন দমন করতে হাজারো নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা।

তানভীর জোহা বলেন, সেদিন সন্ধ্যায় লোক পাঠিয়ে এনটিএমসির সার্ভার থেকে শেখ হাসিনার কল রেকর্ডসহ অন্যান্য তথ্য মুছে দেওয়া হয়। এ সময় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও মুছে ফেলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সূত্র জানায়, ওপেন সোর্সের মাধ্যমে নিয়োগ পাওয়া এক ব্যক্তিকে দিয়ে এ কাজ করানো হয়েছিল তৎকালীন মহাপরিচালকের নির্দেশে। বর্তমানে মুছে ফেলা তথ্য উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *