July 7, 2026, 10:19 pm
Headline :
সোনাইমুড়িতে মাদক সিন্ডিকেট বাঁচাতে মরিয়া চক্র: বলির পাঁঠা বানানো হচ্ছে স্থানীয় নেতাকে সোনাইমুড়ীতে স্বেচ্ছাসেবক দল নেতা রিপন হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা, এলাকায় তীব্র ক্ষোভ প্রেমের টানে সীমানা পার! জামালপুরের লিমার সাথে শেরপুরের মিলনের পরকীয়া নিয়ে তোলপাড়। নোয়াখালীতে সাংবাদিক গুলজার হানিফকে মুঠোফোনে হত্যার হুমকির সোনাইমুড়ীতে প্রবাসীর স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা: থানায় মামলা মনোনয়ন দৌড়ে নোয়াখালীর তিন নারী নেত্রী: আলোচনায় শাহীনুর সাগর ও শাহনাজ পারভিন বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা

শিরোপা জিতে কত টাকা পেল ভারত, বাংলাদেশ পাবে কত

 স্পোর্টস ডেস্ক :

পর্দা নেমেছে বিতর্ক আর রোমাঞ্চে ঠাসা এশিয়া কাপের। পাকিস্তানকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের আসন ধরে রেখেছে ভারত। অপরাজিত থেকে শিরোপা জেতা সূর্যকুমার যাদবের দল কত টাকা পাচ্ছে, সেই প্রশ্নও উঠেছে।

এশিয়া কাপের প্রাইজমানি আগের আসরগুলোর তুলনায় অনেকটাই বেড়েছে। এ বিষয়ে আইসিসি অবশ্য এখনও ঘোষণা দেয়নি। তবে আয়োজক কমিটির সূত্রের বরাত দিয়ে ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল ভারত ৩ লাখ ডলার পাবে। বাংলাদেশি মুদ্রায় যা ৩ কোটি ৬৪ লাখ টাকা।

২০২৩ সালে ওয়ানডে সংস্করণের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২ লাখ ৫০ হাজার ডলার। ২০২২ সালে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজমানি ছিল ২ লাখ ডলার। সেই তুলনায় এবার এশিয়া কাপে প্রাইজমানির অঙ্কটা অনেক বেড়েছে।

ফাইনালে হেরে যাওয়া পাকিস্তানের ঝুলিতে যাচ্ছে ১ লাখ ৫০ হাজার ডলার। যা প্রায় প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ পাচ্ছে প্রায় ৬০ লাখ টাকা। চতুর্থ হওয়া শ্রীলঙ্কার ঝুলিতে যাবে প্রায় ৪০ লাখ টাকা।

আইসিসি এখনও আনুষ্ঠানিকভাবে প্রাইজমানির অঙ্ক প্রকাশ করেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *